• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদ সামনে রেখে ১০ দিনের বিশেষ ট্রাকসেল কর্মসূচি শুরু টিসিবির

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঈদুল আজহাকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সোমবার (১১ মে) থেকে সারা দেশে ট্রাকের মাধ্যমে বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১০ দিনব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন মোট ৭২০টি ট্রাক দেশের বিভিন্ন এলাকায় ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে।

এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় থাকবে ৫০টি ট্রাক। চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক, ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং দেশের বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে।

টিসিবির তথ্যমতে, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন গড়ে ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। ফলে পুরো কর্মসূচিতে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মোট ১০ দিনের এই কার্যক্রমে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন নিত্যপণ্য বিক্রি করা হবে।

ক্রেতারা প্রতিজন সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে—ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা।

এছাড়া সরকারি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে টিসিবির নিয়মিত বিক্রয় কার্যক্রমও চলমান রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে মোট ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিতরণ করা হবে, যেখানে দাম ও পরিমাণ আগের মতোই অপরিবর্তিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা