• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় মতিউর রহমানের চার্জগঠন শুনানি পিছিয়ে ৫ জুলাই

প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদন গ্রহণ করে আদালত শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন।

আসামিপক্ষে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনসহ অন্য আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন বলে নিশ্চিত করেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান প্রায় ৫ কোটি ২৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পরে তদন্ত শেষে মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কেনা সংক্রান্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে মতিউর রহমান ব্যাপক আলোচনায় আসেন। এরপর থেকেই ঘটনাটি “ছাগলকাণ্ড” নামে সামাজিক মাধ্যমে পরিচিতি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা