• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যমুনা সেতু থেকে পদ্মা সেতু-উন্নয়নযাত্রার ধারাবাহিকতায় আমাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

যমুনা সেতু নির্মাণ এবং পরবর্তীতে পদ্মা সেতু বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ—উভয় ক্ষেত্রেই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যমুনা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করেছিল, আর পদ্মা সেতু সেই উন্নয়নযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। পূর্ববর্তী সময়ে কেন এটি বাস্তবায়ন হয়নি, তা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণকে এই বৃহৎ স্থাপনার ইতিহাস ও গুরুত্ব জানাতে এ উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

তার মতে, এই জাদুঘরের মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর নির্মাণ ইতিহাস, প্রেক্ষাপট ও জাতীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

অনুষ্ঠানে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে তা টিকে থেকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা