• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিদ্যমান পাঠ্যক্রম নতুনভাবে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই শিক্ষা কাঠামো পুনর্গঠন করা হচ্ছে। শুধু ডিগ্রি অর্জন নয়, বরং বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে শিক্ষার্থীদের দেশ গঠনে সম্পৃক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মেধা পাচার রোধ করে দেশে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ ‘ইনোভেশন গ্র্যান্ট’ চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী দক্ষতা গড়ে তুলতে সরকার বিভিন্ন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিচ্ছে। একইসঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উদ্ভাবনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদরা অংশ নেন। তারা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের ভবিষ্যৎ জনশক্তিকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা