• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে বাজার অস্থিরতা বাড়ছে: জামায়াত আমির

প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পাইকারি বাজারে চাঁদাবাজি, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে দেশের বাজারব্যবস্থা অস্থির হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকার পাইকারি কাঁচাবাজার পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং বাজার পরিস্থিতি প্রত্যক্ষ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে দোকান দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চললেও অনেকেই মুখ খুলতে সাহস পান না। তার ভাষায়, চাঁদাবাজি কোনো বহিরাগত বিষয় নয়, বরং পরিচিত চক্রের মাধ্যমেই এটি পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছেন না, আবার ভোক্তারাও বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। ফলে পুরো সরবরাহ ব্যবস্থার চাপ সাধারণ মানুষের ওপর পড়ছে।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জ্বালানি সংকটের পাশাপাশি চাঁদাবাজির চাপ বাজারকে আরও অস্থিতিশীল করেছে। তার দাবি, ঘাটে ঘাটে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে না পারলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

তিনি বলেন, বাজার ব্যবস্থার এই সংকট দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতায় অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

পরিদর্শনের সময় একজন ব্যবসায়ী অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবশালীদের কারণে বাজারের দোকান ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরকারি ভাড়া কম হলেও বাস্তবে তা কয়েকগুণ বেশি দামে ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাজারের এই বাস্তব চিত্র নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরা উচিত, যাতে জনসচেতনতা বাড়ে এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা