• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড মামলায় ১২ আসামির বিরুদ্ধে  অপরাধের বিচার শুরু

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চব্বিশের জুলাই অভ্যুত্থানকালে নারায়ণগঞ্জে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার বিচার শুরু করেন বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ জুন ধার্য করা হয়েছে।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন কয়েকজন আইনজীবী।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমানসহ মোট ১২ জন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের একাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মীর নামও রয়েছে তালিকায়।

এর আগে গত ৫ মে এ বিষয়ে আদেশ ঘোষণার কথা থাকলেও তা মুলতবি করা হয়। পরবর্তীতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে কিশোর, শিক্ষার্থী, পোশাকশ্রমিকসহ বেশ কয়েকজন নিহত হন।

দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফতুল্লা থানার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় দুইজনকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগ অনুযায়ী ৫ আগস্ট আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেয়। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই বর্তমানে বিচার কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা