• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরা ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অল্প পুঁজিতে পেঁস্তা আলু চাষ, বড় আয়ের স্বপ্ন দেখছেন শাহিন মিয়া নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসা শিক্ষার্থী ও ইমাম-মুয়াজ্জিনদের পাশে বেলকুচি মডেল প্রেসক্লাব পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার তুষখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী তাওহীদ হাসান রুমি, নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাব্য ৯টি পথ চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন। তবে শেখ হাসিনা সত্যিই ওই দিন দেশে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সরাসরি উড়োজাহাজের ব্যবস্থা না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও রয়েছে। এমনকি প্রয়োজনে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি করেছেন আরিন।

তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচার শেষে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো যাত্রী নন; তাঁকে হাতকড়া পরিয়েই দেশে আনা সম্ভব।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। আরিনের দাবি, টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। দেশে ফিরলে তাঁকে স্বাগত জানাতে পাঁচ লাখ মানুষের সমাগম ঘটানোর সক্ষমতাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন। বিশ্লেষকদের আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে ডিসেম্বর মাসে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা