• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৫ মে) সকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পশুপাখিদের পরিচর্যা, স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য থাকা সুযোগ-সুবিধাও পর্যালোচনা করেন।

পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্র। এখানে পশুপাখির জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চিড়িয়াখানাকে আরও পরিচ্ছন্ন ও আধুনিকভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একইসঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণ, পশুপাখির কল্যাণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা