• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

‘সরকারকে বিতর্কিত করতেই কৃত্রিম সংকট তৈরি করছে একটি মহল’

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কিছু দুষ্টু মানুষ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশের ক্ষতি করতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, “আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু দুষ্টু মানুষ। সমাজের ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের মানুষের ক্ষতি করার জন্যই তারা এ ধরনের কাজ করে থাকে।” তিনি বলেন, ১৯৬৫ সালে স্বাধীন হওয়া সিঙ্গাপুর আজ উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। অথচ আমরা এখনো নানা সংকট ও বিভাজনে পিছিয়ে আছি। “চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি,”—মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনার বড় অংশ উপকূলীয় এলাকায় রয়েছে। সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, পর্যটনশিল্পের বিকাশ, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণেরও সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অবহেলিত নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। একইসঙ্গে নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। এর আগে বুধবার রাতে সরকারি সফরে বরগুনায় পৌঁছান চিফ হুইপ। পরে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ সভায় অংশ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা