• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদযাত্রা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে, আজ মিলছে ২৬ মে’র টিকিট

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের তারিখ ২৮ মে ধরে বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর ২৬ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। একই দিনে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে স্টেশন কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে না। যাত্রীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই সার্ভারে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

এর আগে গত ১৩ মে বিক্রি করা হয় ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে ২৪ মে যাত্রার এবং ১৫ মে ২৫ মে যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার ট্রেনের টিকিট বিশেষ ঘোষণা অনুযায়ী পরবর্তী সময়ে বিক্রি করা হবে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে টিকিট ব্যবস্থাপনায় এবার বেশ কিছু নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

অন্যদিকে যাত্রীসেবার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সুবিধা শুধুমাত্র সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। উচ্চ শ্রেণির যাত্রীদের জন্য কোনো স্ট্যান্ডিং টিকিট রাখা হবে না।
প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে ট্রেনে ঘরে ফেরার চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে অনলাইনে টিকিট বিক্রির প্রথম দিকেই ব্যাপক চাহিদার কারণে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত মনিটরিং, নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত সহায়তা জোরদার করার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহ এবং ভ্রমণের সময় প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা