• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

প্রতিবেদক / ২১ বার
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীর সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আইটি হেল্পডেস্ক প্রকাশিত হজের ২৮তম দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার প্রকাশিত এ বুলেটিনে শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন।

এ পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি ফ্লাইটে গেছেন ২৯ হাজার ৭০৪ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইন্স–এর ৫৩টি ফ্লাইটে পৌঁছেছেন ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস পরিচালিত ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে পবিত্র নগরী মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। হজ ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো শুরু হয় এবং এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

অন্যদিকে, হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। ওই দিন থেকেই হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন বাংলাদেশে পৌঁছাবে।
প্রতিবছরের মতো এবারও হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও সৌদি আরবে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে মনিটরিং, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক সমন্বয় জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা