• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চীনে সাত দিনের সফরে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে ভিপি সাদিক কায়েম

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের আমন্ত্রণে সাত দিনের সফরে চীনে পৌঁছেছে।

রোববার (১৭ মে) সকালে প্রতিনিধি দলটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। সফরের নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

১৫ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ বিভিন্ন সম্পাদক ও সদস্যরা।

জানা যায়, সফরের আগে প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাদের সফল ও নিরাপদ সফরের শুভকামনা জানান।

সপ্তাহব্যাপী এ সফরে প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংগঠন, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা