• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদের আগে শেষ দিনের যাত্রা, অর্থাৎ ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পর্যায়ক্রমে অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রাকে সুশৃঙ্খল রাখতে একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে কেবল একবার টিকিট কিনতে পারবেন। একই সঙ্গে একজন সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ পাবেন। এছাড়া ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনে ঘরে ফেরার আগ্রহ ব্যাপক। বিশেষ করে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রবেশ করে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। ফলে টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে অতিরিক্ত নজরদারি, অনলাইন সার্ভারের সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবামূলক নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা