• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্ব জাদুঘর দিবস আজ

প্রতিবেদক / ২২ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

আজ বিশ্ব জাদুঘর দিবস। প্রতি বছর ১৮ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিশ্ব জাদুঘর দিবসে এবারের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি বছর দিবসটিতে বর্ণাঢ্য র‌্যালি, বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করে থাকে।

দিবসটি উপলক্ষে এবারও বাংলাদেশে জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব জাদুঘর দিবস উদযাপন উপলক্ষে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে, সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণ দিবসটি উদযাপনের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশে ছোট ও বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদফতর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা