• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস, দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন : আফরোজা আব্বাস

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

চিকিৎসকদের বরাতে আফরোজা আব্বাস জানান, সবার দোয়া ও আল্লাহর রহমতে মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে এবং নিউরো-সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও তা এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস বারবার দেশে ফেরার কথা জানতে চাইতেন এবং ফ্লাইট কবে হবে তা জানতে চাইতেন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, সম্পূর্ণভাবে হাঁটতে সক্ষম হলেই দেশে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

চিকিৎসকদের মতে, মির্জা আব্বাসের সুস্থ হয়ে ওঠা প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের চিকিৎসকরাও তার অগ্রগতিকে ইতিবাচক ও বিস্ময়কর বলে উল্লেখ করেছেন।
প্রাথমিকভাবে তিনি কথা বলতে অসুবিধা অনুভব করলেও বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার গ্রহণের পর প্রায় ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে এবং এখন তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।

মালয়েশিয়ায় তার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা