• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, ইন্তেকাল ১৭ জনের

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে হজ পালনকালে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এ পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

এদিকে হজ পালনকালে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মৃত্যুবরণ করেন। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বুলেটিনে জানানো হয়।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রম অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত দেশে ফিরতি কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা