• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকছে না, রক্তপাতহীন ভোটের লক্ষ্য : সিইসি

প্রতিবেদক / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক ব্যবহার না রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশনের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, রক্তপাতহীন ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের মূল্যায়ন জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলের ওপর ছেড়ে দিতে চান কমিশন। নির্বাচন কমিশন আইন, বিবেক ও জবাবদিহিতার জায়গা থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও নিরপেক্ষতার অবস্থান বজায় রাখবে।

সিইসি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, স্থানীয় সরকার নির্বাচন সফল করতে পারস্পরিক বোঝাপড়া জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানান, যাতে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

তিনি বলেন, অতীতে স্থানীয় নির্বাচনে সহিংসতার নজির রয়েছে। তাই এবার কমিশন একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এবার দলীয় প্রতীক না থাকলেও অনেক ক্ষেত্রে দলীয় প্রভাব ও মনোনয়নের প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের লক্ষ্য শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষের সমন্বয় প্রয়োজন।
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। দলীয় প্রতীক না থাকায় নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিধিমালা সংশোধনের কাজ চলছে বলে উল্লেখ করেন সিইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা