• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

উন্নয়ন কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বাড়াতে কর্মকর্তাদের সতর্ক করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে পুরনো ধারা থেকে বেরিয়ে এসে টেকসই পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের পথে এগোতে হবে। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রমে গতি না থাকলে এর প্রভাব সবার ওপরই পড়বে।

সোমবার (১৮ মে) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বিষয়ক এপ্রিল মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাদা ছোড়াছুড়ি বা দোষারোপের রাজনীতি কোনো সুফল বয়ে আনে না। বরং সবাইকে একসঙ্গে কাজ করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং যারা এই গতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারবেন না, তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।

সভায় তিনি উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বাধ্যতামূলক। আইনসম্মত প্রক্রিয়ার মধ্যে থেকেই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা নেই বলেও তিনি জানান।

পার্বত্য উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষা ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে।

সভায় ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। জানানো হয়, চলতি অর্থবছরে মোট ৮৭২ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে প্রায় ৩৯ শতাংশ ব্যয় সম্পন্ন হয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা