• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকারের উদ্যোগ

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সক্ষমতা বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে বাহিনীকে আরও কার্যকর করে তোলা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান। ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বিবেচনায় তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে পাসিংআউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে যোগ দেন। এ সময় বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নয়জন সদস্যকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সাহসিকতা ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গত তিন বছরে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য আরও ১৩৮ জন সদস্যকে পদক প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা