• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিজয়ের মাসেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও সমন্বিত কর্মকৌশলের মাধ্যমে তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়কে সামনে রেখে সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এরিয়া রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে, ফলে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনার নতুন দিগন্তও উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা