• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না দেশের মানুষ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনবে না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা ছিল স্বাধীনতাবিরোধী। তারা মুক্তিযুদ্ধের সময় নানা ধরনের সহিংসতার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেন তিনি। এ কারণে দেশের জনগণ তাদের কখনো রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, বিএনপি সংস্কারবিরোধী—এমন অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, বিএনপি অনেক আগেই সংস্কারের উদ্যোগ নিয়েছে। ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি এবং পরবর্তীতে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সংস্কারের ভিত্তি তৈরি করা হয়েছে।

এ সময় তিনি আরও দাবি করেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন কার্যক্রম রয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা