• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ, বাগেরহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাগেরহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি যশোরে ৩৬ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২ এবং পাবনা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজধানীতে রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি আরও তীব্র হয়েছে। তাঁর মতে, দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও ঢাকার জন্য তা খুব অস্বাভাবিক নয়, তবে সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।

তিনি আরও বলেন, চলতি মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ায় মে মাসের স্বাভাবিক তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং ঢাকায়ও প্রথমবারের মতো তা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী অন্তত দুই দিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় এমন গরম অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহ ও টাঙ্গাইলের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা