• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদযাত্রা ও কোরবানির হাটে নিরাপত্তায় পুলিশের বিশেষ সতর্কতা

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাতায়াত, কোরবানির পশুর হাট এবং অর্থ লেনদেনে সতর্ক থাকতে নগরবাসীর জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

ঈদে ঘরমুখো মানুষের উদ্দেশ্যে পুলিশ বলেছে, শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়াতে আগে থেকেই যাত্রার পরিকল্পনা করা উচিত। জীবনের ঝুঁকি নিয়ে বাস, ট্রেন বা লঞ্চের ছাদে এবং পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়া, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ক্লান্ত বা অপেশাদার চালকের হাতে গাড়ি না ছাড়ার পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইওয়েতে ফিটনেসবিহীন যানবাহন ও নসিমন-করিমনের মতো ঝুঁকিপূর্ণ যান এড়িয়ে চলতে বলা হয়েছে।

নৌপথে যাত্রীদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে পুলিশ জানিয়েছে, নৌযানে লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জাম রাখাও জরুরি।

যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯-এ কল করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে বলা হয়েছে, মহাসড়ক বা রেললাইনের পাশে পশুর হাট না বসাতে এবং অতিরিক্ত পশু বোঝাই না করতে। কেউ অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

পশুর হাটে বড় অঙ্কের অর্থ লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়ে পুলিশ জানিয়েছে, প্রয়োজনে কারেন্সি এস্কর্ট সুবিধাও নেওয়া যাবে। একই সঙ্গে জাল টাকা ও মোবাইল ব্যাংকিং প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া শপিংমল ও মার্কেটে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও র‍্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা