• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

শুধু পদ্মা ব্যারাজ নয়, দীর্ঘদিনের আলোচিত তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, “শুষ্ক মৌসুমে কৃষিজমিতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়ন করা হবে।”
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে বিপজ্জনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে পরিবেশ ও দুর্যোগ ঝুঁকি বাড়ছে। মাটির নিচে পানির স্তর কমে যাওয়ায় কৃষকরা সংকটে পড়ছেন। এ কারণে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি কৃষি, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমিকম্প ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত।

প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সচেতনতা ছাড়া প্রকৃতিকে রক্ষা করা সম্ভব হবে না। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, “আমরা গরিব দেশ, সম্পদ সীমিত। তাই প্রকৃতি ও সম্পদ রক্ষা করতে পারলেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা