• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হজযাত্রী সেবায় আন্তরিকতার পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনকালে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মক্কায় বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা দায়িত্ব যথাযথভাবে পালন না করে অসচেতনভাবে সময় কাটাবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের সেবা করা একটি বড় সৌভাগ্যের বিষয়। তিনি আরও বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

পরিদর্শনকালে তিনি চিকিৎসাকেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। অসুস্থ হজযাত্রীদের আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ওষুধ ও সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

হজ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিনে আড়াই হাজারের বেশি হজযাত্রী চিকিৎসাসেবা নিয়েছেন। এ চাপ সামলাতে চিকিৎসকরা দিনরাত কাজ করছেন বলেও জানান তারা।

ধর্মমন্ত্রী চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের এই পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন, আগের বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হজ কার্যক্রমে নিয়োজিত সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আরও বলেন, হজযাত্রীদের সেবা করতে পারলে সেটি যেমন সৌভাগ্যের, তেমনি তা আল্লাহর কাছে জবাবদিহির বিষয়ও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা