• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

১৩ জেলায় বজ্রপাতের ঝুঁকি, সকাল ১০টা পর্যন্ত মাঠে না যাওয়ার পরামর্শ

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা পর্যন্ত বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য প্রাণহানি এড়াতে বিশেষ করে কৃষকদের এ সময়ে খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় জানান, সকালের আবহাওয়াগত বিশ্লেষণে দেখা গেছে কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘের সক্রিয়তা বেড়েছে, যার ফলে আকস্মিক বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট।

বিশেষজ্ঞদের মতে, ভোর থেকে সকাল পর্যন্ত সময়ে বায়ুমণ্ডলে আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্যের কারণে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। এ সময় খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা নদী-জলাশয়ের আশপাশে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সতর্কবার্তায় কৃষকদের উদ্দেশে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১০টা পর্যন্ত জমিতে না যাওয়ার এবং বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা