• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে প্রাণ গেল নারীসহ দুজনের

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও সদর উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের কৃষক মো. মালেক (৫০) এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মানোয়ারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে ঝড় শুরু হলে মাঠে কাটা ধান একত্রিত করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক মালেক।

অন্যদিকে সদর উপজেলার গিধনিপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে বাগান থেকে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মানোয়ারা বেগম। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা