• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে চালু হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নতুন লেন

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে চালু করা হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরমুখী ফ্লাইওভার লেন। দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি কমাতে নেওয়া এই উদ্যোগে এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ মে) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন প্রত্যাশার কথা জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল গোলচত্বরে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এখান থেকেই ঢাকা-পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন পৃথক হয়ে যায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজারে। ফলে প্রতিবছরই এই এলাকায় দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ২১ মে সকালে নতুন এই ইন্টারচেঞ্জ লেন চালু করা হয়। এতে যানজট কমে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে রংপুরগামী বাসচালক শফিকুল ইসলাম বলেন, ঈদের আগেই লেনটি চালু হওয়ায় এবার উত্তরাঞ্চলের মানুষের যাত্রা অনেক স্বস্তিদায়ক হবে। অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও আগের মতো দীর্ঘ যানজটে আটকে থাকতে হবে না।
বগুড়াগামী যাত্রী সাবিহা, সাইমা ও শফিউর রহমান বলেন, হাটিকুমরুল মোড় দীর্ঘদিন ধরেই ভোগান্তির প্রতীক ছিল। নতুন লেন চালু হওয়ায় এবার ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক হবে বলে তারা আশা করছেন।
গাবতলী হাট থেকে পশুবাহী ট্রাক নিয়ে যাওয়া চালক আব্দুল মমিন বলেন, ঈদের সময় পশুবাহী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। নতুন লেন চালু হওয়ায় মালবাহী গাড়ি দ্রুত চলাচল করতে পারবে এবং সময়ও কম লাগবে।
গাজীপুর থেকে মাইক্রোবাস নিয়ে বগুড়ায় যাওয়ার পথে চালক শিপন ও রানা জানান, আগে হাটিকুমরুল এলাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হতো। এখন আলাদা লেন চালু হওয়ায় যান চলাচল অনেক সহজ হবে।
রংপুর থেকে ঢাকাগামী বাসচালক দুলাল শেখ বলেন, উত্তরবঙ্গমুখী যানবাহনের সবচেয়ে বেশি চাপ পড়ে এই মোড়ে। নতুন লেন চালু হওয়ায় চালক ও যাত্রী—উভয়ের দুর্ভোগ কমবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণাঞ্চলে যানবাহনের দ্বিমুখী চাপ তৈরি হবে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের চাপ সামাল দিতে নতুন এই লেন কার্যকর ভূমিকা রাখবে।
সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, উত্তরবঙ্গগামী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই লেন ব্যবহার করবে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘরমুখো মানুষ ও গরু ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তাহীনতায় না পড়েন, সেজন্য জেলা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা