• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে আগামীকাল থেকে নামছে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৫ জোড়া অর্থাৎ মোট ১০টি বিশেষ (স্পেশাল) ট্রেন চলাচল করবে। একই সঙ্গে ঈদযাত্রার সুবিধার্থে আরও ৫১টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

​আজ রোববার (২৪ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেলসচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে রেলমন্ত্রী বলেন, “চাহিদার তুলনায় আমাদের ট্রেনের সংখ্যা, লোকোমোটিভ ও কোচের সংখ্যা পর্যাপ্ত নয়—এটি সত্য। প্রতিদিন আমরা ৩২ হাজার মানুষকে আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ দিতে পারি, যা ঈদের সময় আরও ২৫ শতাংশ (প্রায় ৪ হাজার) বৃদ্ধি করা হয়েছে। লাখ লাখ মানুষের চাহিদার বিপরীতে এই ব্যবস্থাপনা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ।”

​ঈদযাত্রায় রেলের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, যেসব রেললাইনে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, সেগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় কোনো বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, স্টেশনগুলোর প্রবেশাধিকার শতভাগ নিয়ন্ত্রণ করা না গেলেও টিকিট বিক্রিতে এবার কোনো অনিয়ম বা সিন্ডিকেট হতে দেওয়া হয়নি। শতভাগ অনলাইনের মাধ্যমে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে স্বচ্ছতার সাথে টিকিট দেওয়া হয়েছে। যাত্রীরাও সার্বিক পরিবেশ ও শিডিউল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
​৩ ট্রেনের শিডিউল বিপর্যয়:
আজ সকালের ট্রেন চলাচল প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, অনাকাঙ্ক্ষিত কারণে ৩টি ট্রেনের কিছুটা বিলম্ব (ডিলে) হয়েছে। রেললাইনের ওপর খড় নাড়ানোর কারণে একটি ট্রেনের ‘হুইল স্লিপ’ (চাকা পিছলে যাওয়া) করায় সেটি আসতে দেরি করে। পরে রিলিফ টিম গিয়ে ট্রেনটি সচল করে। এর ফলে দুটি বা তিনটি ট্রেন ২০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে। তবে দ্রুতই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য রেলওয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা