• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জাতীয় নির্বাচনের বাইরে স্থানীয় ভোটে সেনা বাদ দেওয়ার ভাবনা ইসির

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী নভেম্বর-ডিসেম্বরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় ভোটে সশস্ত্র বাহিনী (সেনা) মোতায়েন না করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে কমিশনের।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, ৩০০টির বেশি পৌরসভা, প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও প্রায় ২৮০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশনসহ একাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে। একই সঙ্গে সীমানা জটিলতা, মামলা-মোকদ্দমা এবং নতুন সিটি করপোরেশন গঠনসহ বিভিন্ন আইনি বিষয় সমাধানের কাজও চলছে।

ইসি’র আইন সংস্কার কমিটি নির্বাচনী বিধিমালা সংশোধনের কাজ করছে। এতে প্রার্থীদের সমর্থনসূচক ভোটারের প্রমাণ বাতিল, ইভিএম ও পোস্টার নিষিদ্ধ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নিয়ম নির্ধারণ, জামানত বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধসহ বিভিন্ন পরিবর্তনের নীতিগত আলোচনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের গেজেট পাওয়ার পর বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। বর্ষা মৌসুম ও প্রশাসনিক প্রস্তুতির কারণে ভোট নভেম্বর বা ডিসেম্বরের দিকে শুরু হতে পারে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেট ও প্রস্তুতির ভিত্তিতে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশনার জানিয়েছেন, সেনা মোতায়েন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সময় অনুযায়ী কমিশন পর্যালোচনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা