• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চীনে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বিএনপির ২০ তরুণ-ছাত্রনেতা

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চীনের সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল Bangladesh Nationalist Party-এর ২০ জন তরুণ ও ছাত্রনেতার একটি প্রতিনিধি দল আগামী মাসে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান। ঢাকাস্থ চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, সফরটি আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সফরকালে প্রতিনিধি দলটি চীনের গুরুত্বপূর্ণ দুই শহর চংকিং ও সাংহাই পরিদর্শন করবে। সেখানে তারা দেশটির উন্নয়ন কৌশল, শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি, গ্রামীণ পুনর্জাগরণ এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
এছাড়া সফরসূচিতে চীনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক এবং বিভিন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভাও অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা উন্নয়ন ও শাসন ব্যবস্থার নানা দিক সম্পর্কে ধারণা নেবেন।
দূতাবাসের চিঠিতে আরও জানানো হয়, সফরের বিমানভাড়া, আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াতসহ পুরো ব্যয় চীন সরকার বহন করবে।
দলটির মধ্যে বিএনপির বিভিন্ন স্তরের তরুণ ও ছাত্রনেতারা রয়েছেন, যাদের নাম চীনা দূতাবাসের প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা