• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা-নিহত ২ হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার বিসিবি ছাড়ার গুঞ্জন শন টেইটের, যোগ দিতে পারেন ভারতের বেঙ্গল দলে গতি না গাফিলতি? ডুমুরিয়ায় পুকুরে তলিয়ে গেল যাত্রীবাহী বাস-নিহত ১ বিশ্বকাপে নতুন আট আইন: মুখে হাত আর মাঠ ছেড়ে গেলেই সরাসরি লাল কার্ড রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ, নদীপথে স্বস্তির যাত্রা

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে, তখনই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ সংঘাতের জেরে বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ার জেরেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আর এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৭ ডলারে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা