• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে নতুন আট আইন: মুখে হাত আর মাঠ ছেড়ে গেলেই সরাসরি লাল কার্ড রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ, নদীপথে স্বস্তির যাত্রা প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন শক্তিশালী ‘এল নিনো’ কি? বিশ্ব এর জন্য কতটা প্রস্তুত মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা ব্যানার্জী ইসরায়েলে হামলা বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত জানালো হিজবুল্লাহ ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে মামার মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে, তখনই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ সংঘাতের জেরে বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ার জেরেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আর এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৭ ডলারে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা