• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

মতলবে হত্যা মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার

প্রতিবেদক / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযানে হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দক্ষিণ পশ্চিম দিঘলদী এলাকার বাসিন্দা হত্যা মামলার ২ নম্বর আসামি অজুফা বেগম (৬০) এবং ৫ নম্বর আসামি ফারজানা আক্তারকে (২০) গ্রেফতার করেন। পরে বাদী নয়ন পাটওয়ারীর দায়ের করা এজাহারের ভিত্তিতে মতলব দক্ষিণ থানায় মামলা নং-০৩, তারিখ ২ জুন ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে ৪ জুন আদালতের মাধ্যমে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে ৪ জুন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনাকালে মিঠুন বনিক (৩২) ও ফয়সাল আহমেদ (৩৫) নামে দুই ব্যক্তির কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, একই দিন রাতে মতলব দক্ষিণ এলাকায় টহল ডিউটির সময় এসআই মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ রাসেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযোগ রয়েছে, তিনি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় জনবসতির মধ্যে প্রকাশ্যে হৈচৈ ও চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪(৬) ধারায় নন-এফআইআর মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা