• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কাহারোলে ১৪টি মসজিদে নিজ তহবিল হতে খাটিয়া বিতরণ করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দিনাজপুর জেলা প্রতিনিধি
অরুন চন্দ্র শীল

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন মসজিদে মরদেহ বহনের সুবিধার্থে ১৪টি খাটিয়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব খাটিয়া বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি মসজিদের প্রতিনিধিদের হাতে খাটিয়া তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাটিয়া বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মকলেদা খাতুন মিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। অতীতে অনেক ক্ষেত্রে জনগণের অধিকার ও প্রাপ্য সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। বর্তমান সময়ে বীরগঞ্জ ও কাহারোলে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে এবং জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
অনুষ্ঠান শেষে মসজিদগুলোর প্রতিনিধিরা এ উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং মরদেহ বহনের কাজে খাটিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

মোঃ মনজুরুল ইসলাম
দিনাজপুর ১( বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা