• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ এনসিপির দুই নেতাকে শোকজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২ ‎রেল কর্মচারী নয়নের বিরুদ্ধে থানায় জিডি: লালমনিরহাটে সাংবাদিককে হত্যার হুমকি কীটনাশকে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি -এনায়েতপুর অঞ্চলিক সড়কে ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীসহ- ৩ জন নিহত হয়েছেন (৫ জুন শুক্রবার ) ভোর আনুমানিক ৭ ঘটিকায় মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাদের কিশোরী মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হয়েছেন।,তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন ও বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের সোনাউল্লার ছেলে ভ্যানচালক নুরু হোসেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ‘ঢাকা এক্সপ্রেস’র একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক নুরু ‌হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের সঙ্গে থাকা মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা