• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেইটসংলগ্ন কার্গো শেডের আমদানি শাখায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাত ৩টার দিকে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা—সবকিছুই তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে কার্গো ব্যবস্থাপনা ও মালামাল দ্রুত খালাসে বিদ্যমান অনিয়ম-অব্যবস্থাও তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত বছরের ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের পরও প্রয়োজনীয় কিছু পদক্ষেপ বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তদন্ত শেষে বারবার এমন ঘটনার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যদি কারও অবহেলা বা গাফিলতির কারণে এ ঘটনা ঘটে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা