নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে সেতুর টোল প্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের পৌলি পর্যন্ত দীর্ঘ এ যানজট ছড়িয়ে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়। এছাড়া শুক্রবার রাতে সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হন। দুর্ঘটনা এবং বিকল যানবাহন অপসারণের কারণে যান চলাচল ব্যাহত হয়ে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিকল গাড়ির কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে