• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জিইএফ সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী: টেকসই পৃথিবী গঠনে দরকার বৈশ্বিক অংশীদারিত্ব

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (বিশ্ব পরিবেশ তহবিল) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গঠনে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার অনুষ্ঠিত ওই অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণের উৎসগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এ জন্য বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে হবে।

সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ ২৫ কোটি গাছ রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে।

এছাড়া প্রকৃতি-ভিত্তিক সমাধান ও বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও জোরদারভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব পরিবেশ তহবিলের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলনে ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা