• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

প্রতিবেদক / ৮ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নাহিদ ইসলাম। তিনি ওই বক্তব্যকে ‘আপত্তিকর’, ‘অপমানজনক’ এবং ‘জাতির জন্য লজ্জার’ বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়।

তিনি অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাহার করেননি এবং সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের ব্যাখ্যা বা নিন্দা জানানো হয়নি। এ কারণে সীমান্ত হত্যা বিষয়ে এটিকেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে ধরে নেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে বলেন, সীমান্ত হত্যা শুধু সীমান্তরেখা বা জিরো লাইনে সংঘটিত ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো অপরাধের অভিযোগ থাকলেও প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা নেই।

তিনি দাবি করেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রতিটি মানুষের জীবন রক্ষার অধিকার রয়েছে। জাতিসংঘের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নীতিমালাও কেবল জীবন রক্ষার প্রয়োজনীয়তা ছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, অতীতেও সীমান্ত হত্যা নিয়ে অনুরূপ বক্তব্য দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের প্রতি অতিরিক্ত নমনীয় নীতির কারণে বাংলাদেশ দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে নাহিদ ইসলাম অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা