• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ট্রাম্পের দাবি, আরও এক সপ্তাহ হামলা বন্ধ রাখবে ইরান-ইসরায়েল

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, সাম্প্রতিক সংঘাতে প্রথমে ইসরায়েল আক্রান্ত হয়েছিল এবং পরে তারা পাল্টা জবাব দেয়। তবে বর্তমানে উভয় পক্ষই সংঘাত আরও না বাড়িয়ে পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে সম্মত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ। আলোচনার পর তিনি আশা প্রকাশ করেন যে, আগামী অন্তত এক সপ্তাহ বা তারও কিছু বেশি সময় দুই দেশ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এমন একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ওয়াশিংটন, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।

ট্রাম্প আরও দাবি করেন, সম্ভাব্য ওই চুক্তি স্বাক্ষরিত হলে অবরুদ্ধ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য দ্রুত খুলে দেওয়া হতে পারে। তার ভাষ্য, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা