• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মাগুরা কারাগারে প্রবীণ বন্দিদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন উদ্যোগ

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা জেলা কারাগারে আটক প্রবীণ বন্দিদের জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার সকালে কারা অভ্যন্তরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৪৫ জন পঞ্চাশোর্ধ বন্দি অংশ নেন।

এই কর্মসূচির অংশ হিসেবে বন্দিদের রক্ত সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা করা হয়। এর মধ্যে রক্তে শর্করা নির্ণয়, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা এবং হৃদযন্ত্রের অবস্থা নির্ণয়ে ইসিজি পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির। এছাড়া কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি, জেলা কারাগারের ডিপ্লোমা নার্স বদিউজ্জামানসহ সংশ্লিষ্ট চিকিৎসা ও কারা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার।

কারা কর্তৃপক্ষ জানায়, মাগুরা জেলা কারাগারে বর্তমানে প্রায় ৪৫ জন প্রবীণ বন্দি রয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে এ কর্মসূচি গ্রহণ করা হয়। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বলা হয়, কারাগারকে শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের একটি মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বন্দিরা নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন হতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন।

কারা কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে দেশের অন্যান্য কারাগারেও চালু করা গেলে বন্দিদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং কারাগারে মৃত্যুহারও হ্রাস পাবে।

অংশগ্রহণকারী বন্দিরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। ৯৫ বছর বয়সী এক প্রবীণ বন্দি জানান, তিনি দীর্ঘদিন পর এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন এবং এতে তিনি সন্তুষ্ট। আরেক বন্দি, সাইফুল ইসলাম (৭০), জানান তিনি পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে আনন্দিত।

জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, সিনিয়র সিটিজেন বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা