• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ফের বিয়ের বিষয়ে মুখ খুললেন পরীমনি

প্রতিবেদক / ১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ সময় তিনি অতীতের গ্রেপ্তার, চলমান মামলা, বিয়ে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। 

পরীমনির দাবি, তাকে যখন বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সংশ্লিষ্টদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা গ্রেপ্তারের অনুমতি ছিল না। তিনি বলেন, তাকে কী কারণে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্বিধায় ছিলেন এবং সাংবাদিকদের সামনে কী বলা হবে, সে বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন।

বর্তমানে চলমান মামলাকে তিনি ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেন। পরী বলেন, কখনো কাউকে ব্ল্যাকমেইল বা হয়রানির সঙ্গে জড়িত ছিলাম না। দীর্ঘ সময় পর সত্য সামনে আসতে শুরু হয়েছে।  আমার মনে হচ্ছে সমস্ত বোঝা নেমে গেছে। তিনি আরও জানান, দেশের বিচারব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। প্রয়োজন হলে বছরের পর বছর আদালতে হাজিরা দিতেও তিনি প্রস্তুত, কারণ তিনি ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে পরীমনি বলেন, বিয়ে নয়, আমি একাই ভালো আছি। আর ভক্তরাও আমাকে কোনো পুরুষের সঙ্গে নয়, বরং  বাচ্চাদের সঙ্গেই বেশি দেখতে পছন্দ করেন। পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়ে রসিকতা করে পরীমনি জানান, তার ছেলে বড় হয়ে যদি কখনো তাকে বিয়ের পরামর্শ দেয় বা নিজে উদ্যোগ নেয়, তখনই তিনি বিষয়টি বিবেচনা করবেন।

শেষদিকে পরীমনি দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু শিল্পী নয়, রিকশাচালক থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের হয়রানি ও হেনস্তা থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা