• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ভালোবাসার নতুন সুরে আসিফ-বেবী, পর্দায় উড়বে ‘স্বপ্ন ঘুড়ি’

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বাংলা গানের ভুবনে আবারও যুক্ত হলো দুই প্রজন্মজয়ী কণ্ঠের মেলবন্ধন। শ্রোতাপ্রিয় শিল্পী আসিফ আকবর ও বেবী নাজনীন তাঁদের নতুন দ্বৈত গান ‘স্বপ্ন ঘুড়ি’ নিয়ে হাজির হচ্ছেন। প্রেম, অনুভূতি ও হৃদয়ের সূক্ষ্ম আবেগে নির্মিত এই গানটি প্রকাশের আগেই সংগীতাঙ্গনে তৈরি করেছে আগ্রহের আবহ।

গানটির কথায় কাব্যিক আবেদন ফুটিয়ে তুলেছেন গীতিকার প্রদীপ সাহা। সংগীতায়োজনে সুরের বুননে নতুন মাত্রা যোগ করেছেন মনোয়ার হোসেন টুটুল। সম্প্রতি মুন্সিগঞ্জের মাওয়ার মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সেলিম রেজা। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী ও রিভার আলম রাখি। নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেছেন গৌরব গোগো ও ক্যামেরায় ছিলেন এমকে মোশারফ ।

নির্মাতা সেলিম রেজা জানান, খুব শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘স্বপ্ন ঘুড়ি’র সংগীতচিত্র। তিনি বলেন, এটি একটি নির্মল রোমান্টিক গান। আসিফ আকবর ও বেবী নাজনীন বাংলা গানের দুই সুপ্রতিষ্ঠিত নাম। তাঁদের কণ্ঠে নির্মিত একটি গানের ভিডিও নির্মাণের সুযোগ পাওয়া তাঁর জন্য নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।

তিনি আরও জানান, সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসিফ আকবরের আরও কয়েকটি গানের ভিডিও নির্মাণের কাজও পর্যায়ক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কাব্যিক গীত, সুরেলা কণ্ঠ, মনোরম লোকেশন এবং নান্দনিক চিত্রায়ণের সমন্বয়ে ‘স্বপ্ন ঘুড়ি’ যে সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে, সে প্রত্যাশাই সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা