• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক

পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নওগাঁর উত্তরে সীমান্ত ঘেষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আমন ধান রোপণ। উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে আমন ধান চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।
এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান রোপণ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধান রোপণে ব্যস্ত  সময় পার করছেন  কৃষিশ্রমিক ও কৃষকেরা।কেউ জমি চাষ করছে,কেউ জমিতে মই দিচ্ছে,কেউ চারা তুলে দিচ্ছে,কেউ রোপণ করছে।আমন ধান রোপণ চুক্তিতে বিঘা প্রতি ১ হাজার ৪শ টাকা করে নিচ্ছে কৃষি শ্রমিকরা।উপজেলায় এ পর্যন্ত আমন ধান প্রায় শতকরা ৪০ ভাগ রোপণ করা হয়েছে।

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ও রোগবালাই কম হলে আমন ধান চাষে কৃষকরা লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা