• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ,শ্রেষ্ঠ এসআই জহির হোসেন

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম চতর্থবারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে থানার দক্ষ ও চৌকস কর্মকর্তা এসআই মোঃ জহির হোসেন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা অর্জন করেছেন।

বুধবার (১০ জুন ২০২৬ ইং) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। জানা যায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক ও সফল অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ৬৭টি মামলা নিষ্পত্তি, ৬৪টি পরোয়ানা বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় ওসি রতন শেখ পিপিএম এ সম্মাননায় ভূষিত হন।

অপরদিকে, সুনামগঞ্জ সদর মডেল থানার বিভিন্ন চিরুনি অভিযান ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, কৌশলী পরিকল্পনা এবং পেশাদারিত্বের স্বাক্ষর রাখায় এসআই মোঃ জহির হোসেনকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।

এ অর্জনে সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
সম্মাননা অর্জনের পর ওসি রতন শেখ পিপিএম সুনামগঞ্জবাসী, থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতাকারী সচেতন নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা