• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন সরকারি শূন্য পদ পূরণের প্রক্রিয়া শিগগিরই: প্রধানমন্ত্রী ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের’ বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

গাজীপুরে মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার বিকালে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলেন। তারা বনভোজনে অংশ নিতে উত্তরা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ওসি আরও জানান, আহতদের মধ্যে গুরুতরদের মাওনা আল হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় মহাসড়কের ওই অংশে কোনো গর্ত বা খাদ ছিল না। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা