• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন সরকারি শূন্য পদ পূরণের প্রক্রিয়া শিগগিরই: প্রধানমন্ত্রী

নেহরুকে পেছনে ফেলে যে ইতিহাস গড়লেন মোদী

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

টানা ৪৩৯৯ দিন। এই সময়কাল দিয়েই ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর রেকর্ড নিজের করে নিলেন নরেন্দ্র মোদী। বুধবার (১০ জুন) এই মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন নেতৃত্বের অনন্য নজির গড়লেন তিনি।

২০১৪ সালের ২৬ মে প্রথম শপথ নেওয়া মোদী এখন টানা তিন মেয়াদে দেশ পরিচালনার পথে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন। স্বাধীনতার পর নেহেরু টানা ৪৩৯৮ দিন ক্ষমতায় ছিলেন, যা মোদীর চেয়ে ঠিক একদিন কম। ১৯৫২ সালের ১৩ মে থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন।

তবে এখানেই শেষ নয়, স্বাধীনোত্তর ভারতে জন্ম নেওয়া তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যা দেশের নেতৃত্বে এক প্রজন্মগত পরিবর্তনেরও প্রতীক বলে মনে করছেন বিশ্লেষকরা।

নীতির ধারাবাহিকতায় তিন মেয়াদ

মোদীর নেতৃত্বের পুরো সময়জুড়ে বড় একটি অংশজুড়ে ছিল অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও জনকল্যাণমূলক নীতি। বিশেষ করে জন ধন-আধার-মোবাইল বা ‘জ্যাম’ কাঠামোর আওতায় ব্যাংকিং সেবা ও সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলো আলোচিত হয়েছে। সমর্থকদের ভাষ্য, টানা তিন মেয়াদের এই শাসন দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব স্থিতিশীলতা এনে দিয়েছে।

এর আগে ইন্দিরা গান্ধী ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত টানা ৪০৭৭ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু দীর্ঘতম নিরবচ্ছিন্ন মেয়াদের বিচারে সেই রেকর্ড আগেই ছাড়িয়ে গেছেন মোদী।

ক্রেমলিনের প্রশংসা

মোদীর এই অর্জন আন্তর্জাতিক গণ্ডিতেও প্রশংসা কুড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভবন ক্রেমলিন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘মোদীর শাসনামলে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ভারত এখন বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশগুলোর একটি। আর সবচেয়ে বড় কথা, দেশটি আমাদের বিশেষ অংশীদার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা