• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন সরকারি শূন্য পদ পূরণের প্রক্রিয়া শিগগিরই: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন ২০২৬) সকাল ৯টার পর আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আনন্দ মোহন কলেজ রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের নয়টি বগি চলে এসেছে। একটি বগি লাইনচ্যুত হয়ে আটকা পড়ে আছে। সেটি উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলপথ সচল করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা