• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন সরকারি শূন্য পদ পূরণের প্রক্রিয়া শিগগিরই: প্রধানমন্ত্রী

মতলবে মাদকবিরোধী অভিযানে পেশাদার ২ মাদক ব্যবসায়ী সহ আটক ৩

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পেশাদার ২ মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

জানাযায়, গত ৯ জুন মতলব দক্ষিণ থানার এস,আই মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন মতলব পৌরসভা ৬নং ওয়ার্ডের নবকলস সাকিনস্থ মমতাজ কোল্ড স্টোরেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালানা করিয়া আসামী ১। খোরশেদ আলম এরশাদ (৩৬), পিতা-মোঃ আবুল কালাম খান, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-নবকলস (খান বাড়ী), ৬নং ওয়ার্ড, মতলব পৌরসভা, মোঃ আল-আমিন(২৪), পিতা-মান্নান প্রধানিয়া, মাতা-রানু বেগম, সাং- নবকলস (প্রধানিয়া বাড়ী), ৬নং ওয়ার্ড, মতলব পৌরসভা, এর নিকট হইতে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট, ১০ (দশ) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ-১,২৪০/- টাকা উদ্ধার পূর্বক আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব দক্ষিণ থানার , এফআইআর নং-১৩, তারিখ- ০৯ জুন, ২০২৬; ধারা- ৩৬ (১) সারণির ১০(ক)/৩৬ (১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী খোরশেদ আলম এরশাদ (৩৬) ০৭টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও এসআই (নিরস্ত্র)/মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন মধ্য দিঘলদী এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া সিআর-১৭১/২৬ এর পরোয়ানাভূক্ত আসামী সোহাগ (৩২), পিতা- হারুন মিজি, স্থায়ী: গ্রাম- গাবুয়া, (হাজী বাড়ী, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আমরা প্রতিদিনই আমাদের অভিযানে মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং আমাদের এই মাদকবিরোধী অভিযান মতলবে মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা